বিশ্বশান্তি ও সমতা কামনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি হয়েছে। “বিশ্বশান্তি ও সম্প্রীতি: প্রেক্ষিত রিসালা-ই নূর” শিরোনামে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও তুরস্কের ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচার যৌথভাবে সম্মেলনটির আয়োজনে করে। সম্মেলনে ৯টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আজ (২৯ জানুয়ারি) মঙ্গলবার বেলা ২টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনটি শেষ হয়।
আল-ফিকহ এন্ড লিগ্যাল স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন আজহারী এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন জাহিরে সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ত্ব করেন- থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষরে ডীন আ ফ ম আকবর হোসাইন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ফাউন্ডেশনের মহা-পরিচালক সামীম মো. আফজাল, ইরাকের প্রতিনিধি রিসালায়ে নূর’র অনুবাদক ইহসান কাসিম সালেহী, তুর্কি প্রতিনিধি ও উসকুদার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আলপারসলান আচিকজেনচ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইশারাত আলী মোল্লা প্রমুখ।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জর্ডানের প্রতিনিধি ড. মামুন ফারিজ মাহমুদ জ্যাররার, ইরাকের প্রতিনিধি রিসালায়ে নূর’র অনুবাদক ইহসান কাসিম সালেহী, সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রফেসর ড. হারুন প্রিমি, আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক শাইখ আব্দুস সালাম সাঈদ করীম, তুরস্কের প্রতিনিধি সাঈদ উজ্যাদালী ও ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কলার জুবাইর হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘‘বিশ্বের ১.৮ বিলিয়ন মুসলমানকে অন্তর্ভূক্ত না করলে বিশ্বশান্তি প্রক্রিয়া অর্থবহ হবে না। ইসলামে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। ইসলামে কোন জঙ্গীবাদ নেই। পরস্পরের প্রতি এই ধরনের বিদ্বেষ থেকে সরে আসতে আমাদের সকল বিভেদ দুর করতে হবে।’’
এর আগে গতকাল (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সম্মেলনটি শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
দু’দিনব্যাপী সম্মেলনে পৃথক পৃথক ৮টি সেসনে ৭১টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। তার মধ্যে ইংরেজি প্রবন্ধ ছিল ৩৮টি এবং আরবি প্রবন্ধ ছিল ৩৩টি। এছাড়াও বিদেশী প্রবন্ধকার ও বিশেষ্ণজ্ঞদের প্রবন্ধ ছিল ১০টি এবং দেশীয় প্রবন্ধকারদের প্রবন্ধ ছিল ৬১টি। উপাচার্য ড. রাশিদ আসকারী পৃথক পৃথক স্থানে প্রবন্ধ উপস্থাপন চলাকালে এইসব সেমিনারেও অংশগ্রহন করেন।
মুনজুরুল/এমবি





