ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সামনের যাত্রীছাউনি থেকে ১২ সপ্তাহ বয়সী একটি মানবভ্রূণ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে কে বা কারা ভ্রূণটি ক্যাম্পাসে ফেলে গেছেন, সে বিষয়ে পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল পর্যন্ত সুস্পষ্ট কিছু জানতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ভ্রূণটি পড়ে থাকতে দেখে একজন শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে ফোন করে জানান। প্রক্টরিয়াল টিম ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এর বয়স ১২ সপ্তাহ বল ধারণা করা হচ্ছে।

এমবি