ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। স্বতন্ত্র বেতন স্কেল ও শিক্ষকদের যথাযথ মর্যাদা সম্পন্ন বেতন স্কেলের দাবিতে বৃহস্পতিবার তারা এ কর্মসূচি পালন করেন।
জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। কর্মবিরতি চলাকালে তারা বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, সার্কভূক্ত দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা কম। তারা আরও বলেন, বাদশা আলমগীর শিক্ষককে সম্মান করেছিলেন। বিধায় আজো ইতিহাসের পাতায় পাতায় তার নাম লেখা আছে।
কেএইচ





