নড়াইলে লিটল এনজেল কিন্ডার গার্ডেন এন্ড স্কুল এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে (স্কুল চত্বরে) চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে ।
সোমবার(১১ জানুয়ারী)সকালে লিটল এনজেল কিন্ডার গার্ডেন এন্ড স্কুল এর আয়োজনে বিশ্ব বরণ্য চিত্র শিল্পি এস এম সুলতান এর ৯১তম জন্ম জয়ন্তী স্বরণে ও বিশিষ্ট শিক্ষাবিদ আতিয়ার রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক প্রদ্যুৎ ভট্রাচার্য্য ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্র শিল্পি বলদেব অধিকারী, স্কুলের পরিচারক অধ্যাপক এনায়েত হোসেন প্রমুখ। প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী আংশ গ্রহন করে।
এমবি