হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ও উত্তর সুরমা গ্রামে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- ভোল্লা গ্রামের রেখা (১২), কালন (১০) এবং উত্তর সুরমা গ্রামের তানজিল মিয়া (১৪)। এ ঘটনায় অপর ১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এলাকবাসী জানান, দুপুরে মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। এসময় রেখা ও পাশের বাড়ির কালন উঠানে খেলছিল। এ অবস্থায় বজ্রপাত হলে তারা আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই সময় উত্তর সুরমা গ্রামের তানজিল বাড়ির উঠানে বের হলে বজ্রপাতে আহত হয়। তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
হবিগঞ্জে বজ্রপাতে ৩ কিশোরের মৃত্যু
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ও উত্তর সুরমা গ্রামে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলো- ভোল্লা গ্রামের রেখা (১২), কালন (১০) এবং উত্তর সুরমা গ্রামের তানজিল মিয়া (১৪)। এ ঘটনায় অপর ১ জন





