ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর আব্দুল মুঈদ পদত্যাগ করেছে। মঙ্গলবার দুপুর তিনটার দিকে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

সম্প্রতি আর্থনীতি বিভাগের নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়েছে। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ্য করেছেন, বোর্ড কর্তৃক অনুমদিত এবং নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকারী এক আবেদন কারীকে যোগদান করতে দিচ্ছে না প্রশাসন। এতে তারা সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিও সম্মান দেখায়নি।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি অর্থনীতি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। উক্ত নিয়োগ বোর্ড পাঁচ জনকে নিয়োগ প্রদানের সুপারিশ সিন্ডিকেটে পাঠায়। এরপর ওই সুপারিশ সিন্ডিকেটে অনুমোদিত হয়। তবে চার জন প্রার্থী যোগদান করতে পারলেও আরিফ নামে এক প্রার্থীকে এখনো যোগদান করতে দেয়নি প্রশাসন।

সদ্য পদত্যাগ করা প্রফেসর আব্দুল মুঈদ বলেন, ‘নির্বাচনী বোর্ডের সর্বসম্মত সুপারিশ এবং সিন্ডিকেটের সর্বসম্মত সিদ্ধান্তের প্রতি প্রশাসনের যথাযথ সম্মান দেখায়নি। তাই আমি পদত্যাগ করেছি।’

হিমেল/জেড