দেশ পলিটেকনিক ইন্সটিটিউটের নবীন বরণ ও বিদায়ী ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরে স্থানীয় কমিউনিটি সেন্টার ময়ুরে এমএএস ফাউন্ডেশন এ সংবর্ধনার আয়োজন করে।
দেশ পলিটেকনিক ও দেশ মেডিকেল ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা, কারিকুলাম বিশেষজ্ঞ মোঃ সুলতান হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পার্ক পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রির্পোটার নিজামুল হক। আরো বক্তব্য রাখেন সৈয়দ আনিছুর রহমান অধ্যক্ষ, মডেল পলিটেকনিক ইন্সটিটিউট গোপালগঞ্জ, মিসেস রাজিয়া সুলতানা, অধ্যক্ষ বিএন পলিটেকনিক ইন্সটিটিউট রাজশাহী, আরো উপস্থিত ছিলেন দেশ পলিটেকনিক ও মেডিকেল ইন্সটিটিউটটের ব্যবস্থাপনা পরিচালক মিসেস মনজুরা বেগম প্রমুখ।

এমএএস ফাউন্ডেশনের সৌজন্যে দেশ পলিটেকনিক ইন্সটিটিউটের মেধাবী ছাত্র/ছাত্রীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ। প্রতিষ্ঠানের ও বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে দিয়ে নবীন বরণ ও ছাত্র/ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কেএইচ





