এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নতুন স্কেলে বেতন, বার্ষিক প্রবৃদ্ধি, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ চাকরি জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক তোফাজ্জল হোসেন, অধ্যাপক মনজুরুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নতুন স্কেলে বেতন, বার্ষিক প্রবৃদ্ধি, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ শিক্ষকদের সম্মান নিশ্চিত করার দাবি জানান।

এমকে