চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ ও শিবিরের মধ্যে উত্তেজনার ঘটনায় শহীদ আবদুর রব হলে তল্লাশি চালিয়ে দেশী অস্ত্রস উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিবিরকর্মী সন্দেহে মো. মোস্তফা নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

মো. মোস্তফা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ তল্লাশি চালানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, ছাত্রলীগের কর্মীরা শহীদ আবদুর রব হলের পাশে গেলে শিবিরের কর্মীরা তাদের উস্কানিমূলক কথা বলে। পরে ছাত্রলীগকর্মীরা হলে আক্রমণ করতে যায়। কিন্তু পুলিশি বাধার মুখে তারা ফিরে আসে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে দেয়। কিন্তু ছাত্রলীগকর্মীদের যেহেতু অভিযোগ ছিল সেজন্য পুলিশ সঙ্গে নিয়ে হলে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে দেশী অস্ত্রসহ শিবিরের চার বস্তা বই উদ্ধার করে পুলিশ। এ সময় শিবিরকর্মী সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

কেএইচ