প্রস্তাবিত বৈষম্যমূলক বেতন কাঠাম বাতিল করে যথাযোথ বেতন কাঠাম প্রণয়নের দাবিতে কর্ম বিরতি দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যায়ের শিক্ষরা। সোমবার ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের করিডোরে পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করেন তারা।

ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমানের পরিচালিত অনুষ্ঠানে বক্তারা প্রধান মন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন কাঠামো বাতিল ও পুনর্নির্ধারণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়ন করার জোর দাবি জানান।

তারা বলেন,বিশ্ববিদ্যালয় শিক্ষকরা দেশ-জাতি গড়ার কারিগর। তারা সর্বদা শিক্ষা গবেষণা নিয়ে ব্যস্ত থাকে। অবস্থান ধর্মঘট পালন করে দাবি আদায় কার শিক্ষক দের কাজ নয়। শিক্ষা খাতে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে তারা বলেন, সবসময় একটি কুচক্রী মহল শিক্ষকদের সুজোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখার পাঁয়তারা করছে, সরকার যেন তাদের চক্রান্তে পা না দিয়ে শিক্ষদের সার্বিক কল্যাণে কাজ করে যায়।

কর্মসূচিতে অংশ নেন ইবি শিক্ষক সমিতের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড. আব্দুল লতিফ, প্রফেসর ড. আফাজ উদ্দীন, প্রফেসর ড. নজিবুল হক,

প্রফেসর ড. শহিদুল ইসলাম নূরী, প্রফেসর ড. আবু সিনা, প্রফেসর ড. নাছির উদ্দীন, প্রফেসর ড. রুহুল আমিন ভূঁইয়া, প্রফেসর ড. আব্দুল মালেক, প্রফেসর ড. আলমগীর হোসেন, প্রফেসর ড. জাহাঙ্গির হোসেন, প্রফেসর ড. এম এয়াকুব আলী, প্রফেসর ড. নাজিম উদ্দীন,

প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর সাইদুর রহমান, প্রফেসর ড. মেহের আলী, প্রফেসর ড. আব্দুস সামাদ, প্রফেসর ড. বাকী বিল্লাহ বিকুল, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. ইকবাল হুসাইন, ড. কামরুল ইসলাম, ড.মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের দু'শতাধিক শিক্ষক।

এসএইচ/ এআর