ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে সুফিয়া কামাল হলে ভোট গ্রহণ বন্ধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। ব্যালট বাক্স দেখানোর দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে ভোট দেয়া বন্ধ রেখেছেন তারা।
তারা জানান, সকালে ব্যালট বাক্স দেখানোর কথা থাকলেও তা দেখানো হয়নি। শিক্ষার্থীরা দাবি করলেও দেখাননি প্রভোস্ট।
এর আগে আজ সকালে ছাত্রলীগ প্যানেলের প্রার্থীদের পক্ষে সিল মারা এক বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে কুয়েত মৈত্রী হল থেকে। এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ শবনম জাহানকে অব্যাহতি দেয়া হয়েছে। নতুন প্রাধ্যক্ষ করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহবুবা নাসরীনকে।
অপরদিকে রোকেয়া হলে ভোট শুরু হয় এক ঘণ্টা পরে। সকাল ৯টায় শুরু হওয়ার কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, প্রক্রিয়াগত জটিলতায় এমনটি হয়েছে।
রোকেয়া হলের প্রশাসনিক কর্মকর্তা সালমা আক্তার বলেন, প্রক্রিয়াগত জটিলতার কারণে ভোটগ্রহণ শুরুতে দেরি হয়েছে।
জেড





