৪৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রাইম ইউনিভার্সিটি হেড অফিস ও উত্তরার মেইন ক্যাম্পাস এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গতকাল (বুধবার) প্রাইম ইউনিভঅর্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন Youth for better future (YBF) এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রহমত -ই- খোদা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ আবুল হোসেন।
জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাছির আহম্মদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিওটি’র জেনারেল সেক্রেটারী ড. এ. এস. এম বায়েজিদ উল হাসান, ট্রেজারার ড. এস.এম সাব্বির হাসান, রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ গিয়াস উদ্দিন, আইন অনুষদের চেয়ারম্যান মোঃ নূরুল হক (সাবেক জেলা ও দায়রা জজ), ইংরেজি বিভাগের চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল হক, সিএসই বিভাগের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি ড. মোহাম্মদ আবুল হোসেন ।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
শিক্ষা
স্বাধীনতা দিবসে প্রাইম ইউনিভার্সিটির আলোচনা ও কুইজ প্রতিযোগিতা
৪৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রাইম ইউনিভার্সিটি হেড অফিস ও উত্তরার মেইন ক্যাম্পাস এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।





