কালবৈশাখীর কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু'দিন ধরে বিদ্যুত নেই। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিদ্যুত বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাসে বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় গাছ ভেঙে পড়ে। ওই দিন রাত থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুত  সংযোগ নেই।
শনিবার বিকালেও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার পড়ে আছে।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]