পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেত রাস্তা অবরোধ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।

আজ (রোববার) সকাল ৯টা থেকে রাস্তা অবরোধ শুরু করে তারা।

এর আগে গত বৃহস্পতিবার সকালে ফল প্রকাশের দাবিতে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে এলে বাধার মুখে পড়েন।

তবে ওইদিনই ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে’ আন্দোলন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

এমবি