ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) কুষ্টিয়া অঞ্চলের নতুন কমিটি গঠিত হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. সালমান শাহাদাতকে সভাপতি ও একই বিভাগের মিরা খাতুনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

আজ (০৪ ফেব্রুয়ারি) সোমবার বেলা ৩ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কুষ্টিয়া অঞ্চলের সদস্যদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ক্যাপ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মুসা করিম রিপন ও সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম শাওন কুষ্টিয়া অঞ্চলের জন্য আগামী এক বছর মেয়াদী নতুন কমিটি ঘোষনা করেন।  

১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে অর্থ সম্পাদক পদে রিজবী আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে সুরাইয়া সুলতানা, দপ্তর সম্পাদক পদে রিয়াদুস সালেহীন, তহবিল সম্পাদক পদে শোয়েব আক্তার সজল, প্রচার সম্পাদক পদে আব্দুল্লাহ আল বাকী, তথ্য প্রযক্তি বিষয়ক সম্পাদক পদে রাকিবুল ইসলাম, ক্যান্সার শিক্ষা বিষয়ক সম্পাদক পদে তাজমিন সুলতানা মিমিএবং সাংস্কৃতিক সম্পাদক পদে ফারহানা ইয়াসমিস শান্তা মনোনীত হয়েছেন।

মুনজুরুল/এমবি