আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) পরিবার পুষ্পস্তবক অর্পণ করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার সকালে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, সহকারি প্রক্টর,বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, দিবাগত রাত ১২.০১ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে উপাচার্যের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
এদিকে, ২০ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা হতে একুশে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে ‘চেতনায় একুশ’ নামক কবিতা, গান, গল্প ও প্রবন্ধ পাঠের আসর আয়োজিত হয়।
নাজমুল/জারিফ





