জাপানের নাগাসাকি ও বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে ‘রোল অব মাইক্রোবায়াল প্রোটেস্ট ইন দিয়ার ওউন মেটাবলিজম এ্যান্ড হোস্ট ইনফেকশন’ বিষয়ক শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ফলিত খাদ্য ও পুষ্টি বিভাগের আয়োজনে টিএসসিসির মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফলিত খাদ্য, পুষ্টি ও প্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. কামাল উদ্দিন।
সিম্পোজিয়ামে ‘রোল অব মাইক্রোবায়াল প্রোটেস্ট ইন দিয়ার ওন মেটাবলিজম এ্যান্ড হোস্ট ইনফেকশন’ বিষয়ের উপর গবেষনা প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের ওরাল মলিকুলার বায়োলোজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. তাকিইউকি কে নেমোতো । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইউকো ওহারা নেমোতো।
এসময় তিনি ‘ মুখ ও জিহŸার জীবানু সংক্রামক রোগ থেকে মুক্তির উপায় ও করনীয় নিয়ে আলোচনা পেশ করেন। সেই সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের যে কোন গবেষনা ও সহযোগীতার আশ্বাষ দেন।
এসময় উপস্থিত ছিলেন ফলিত খাদ্য ও পুষ্টি বিভাগের শিক্ষক প্রফেসর ড. আব্দুর রউফ, ড. তানভীর আহমেদ, প্রক্টর প্রফেসর ত ম লোকমান হাকিম, ছাত্র উপদেষ্টা প্রফেসর আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসএইচ





