বহিরাগত প্রভাবশালীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বন্ধ ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করায় বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বজায় রাখতে ৫ দফা দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১২ টার দিকে তারা এই স্মারকলিপি প্রদান করে।

দাবিগুলোর মধ্যে আছে, বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন বজায় রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ছাত্র শিক্ষকের সম্পর্ক উন্নয়নে পূর্ণাঙ্গভাবে ‘টিএসসিসি’ বাস্তবায়ন করতে হবে। ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপ বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিন্থিত করে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আশিক/এমবি