বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফখরুদ্দিন মো. কেফায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক কর্ণেল (অব.) আশরাফ আল দীন।

আশরাফ আল দীন বলেন, মুসলিম জাতি হিসেবে নিজের সঠিক পরিচয় প্রতিষ্ঠা করতে আমাদেরকে ইতিহাস থেকে প্রকৃত শিক্ষা গ্রহন করতে হবে।

তিনি নতুন প্রজন্মকে আহবান করে বলেন, মুসলিম সংস্কৃতি, শিক্ষা ও ঐতিহ্যকে মনে ধারণ করে সে আলোকে নিজেকে গড়ে তুলতে হবে। মুসলিম প্রধান দেশে কোন বিজাতীয় সংস্কৃতিকে আমরা প্রশ্রয় দিতে পারি না, দেওয়া উচিত নয়। তোমরা নতুন প্রজন্ম সে লক্ষে কাজ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

শেষে তিনি বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করেন। এ উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

উল্লেখ্য, আগের দিন আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন এবং ছাত্রীদের আলাদা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী ও কলামিস্ট এডভোকেট সাবেকুন্নাহার মুন্নি।

এনএইচ