ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ক্ষতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ইউজিসি। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিনের বিরুদ্ধে ইবির বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বাণিজ্য এবং আর্থীক অনিয়মের বিষয় গণমাধ্যমে প্রকাশিত হলে তা আমলে নিয়ে এ কমিটি গঠন করেন কর্তপক্ষ।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক খন্দকার হামিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলিকে আহ্বায়ক ও খন্দকার হামিদুর রহমানকে সদস্য করে এ কমিটি করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করাতে বলা হয়েছে।
হিমেল/এমই





