যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধি ও বহিরাগতদের উপস্থিতি সনাক্তের জন্য পাঁচটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মেইন গেটসহ ক্যাম্পাসে পাঁচটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে পুরো ক্যাম্পাস মনিটরিং করা হবে। বহিরাগতদের আসা-যাওয়া নিয়ন্ত্রণসহ ছাত্রছাত্রীদের উচ্ছৃঙ্খলতা রোধে এটি কার্যকর হবে বলে তিনি জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রিয়াদ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া, বিভিন্ন সময়ে বহিরাগতদের ক্যাম্পাসে আসা-যাওয়া বেড়ে যাওয়ায় শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হয়।
বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে নিয়ে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে সিসি ক্যামেরা স্থাপন করা হলো। এর আগে নিরাপত্তা জোরদার করতে যবিপ্রবি কর্তৃপক্ষ পুলিশ মোতায়েন করতে পুলিশ সুপারকে পত্র দিয়েছিল।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





