আগামী বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা হবে কি না, তা আগামীকাল বুধবার জানানো হবে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট হরতালের সময় বাড়ানোয় এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড।  

শিক্ষাসচিব নজরুল ইসলাম খান আজ মঙ্গলবার এ কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আছে পরীক্ষার দিন হরতাল হলে তা পিছিয়ে দেওয়া হবে। তবে অবরোধে পরীক্ষা হবে।

ইতিমধ্যে হরতালের কারণে নয় দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ দিনের পরীক্ষা হয়েছে পিছিয়ে দেওয়া তারিখে। তাও শুক্র ও শনিবার।

এমকে