ইসলামী বিশ্ববিদ্যালয়ে “দি কনসেপ্ট অফ বিউটি ইন দ্যা হলি কুরআন” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল দশটায় আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার লাইব্রেরীতে এ পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়।

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. তোজম্মেল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: রুহুল আমীন। পিএইডি বিশ্লেষক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মালেক, প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম।

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনোয়ার আলীর তত্বাবধানে বিভাগীয় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম পিএইচ ডি গবেষণা করছেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. তালুকদার মোঃ লোকমান হাকিম, প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল্লাহ, প্রফেসর ড. এ বি এম ফারুক, প্রফেসর ড. শহিদুল ইসলাম নূরী, প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড মাহবুবর রহমান, প্রফেসর ড. আবদুস শাহিদ মিয়া, প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. নূর মোহাম্মদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।

এসএইচ