বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ ও সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন মো. শারফুদ্দিন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বিশ্ববিদ্যালয়টির চক্ষু বিভাগেরও চেয়ারম্যান। সহ-উপাচার্য পদে তাঁর মেয়াদ তিন বছর।
রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ রোববার এই আদেশ জারি করেন।
শারফুদ্দিন আহমেদ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক মহাসচিব এবং বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির সভাপতি। তাঁর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।
কেএইচ





