ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের সাথে মতবিনিময় করেছে শাখা ছাত্রলীগ।

রোববার (২১ জুলাই) বেলা ১১ টায় প্রশাসন ভবনের সভাকক্ষে এই মতবিনিমিয় অনুষ্ঠিত হয়।

এসময় প্রশাসনের কাছে ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করা সহ শিক্ষাবান্ধব বিভিন্ন দাবি জানায় এছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনের সাথে মতবিনিময় শেষে শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ এ তথ্য জানায়।

সূত্র মতে, মতবিনময়কালে ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সাধারণ শিক্ষর্থীদের বিভিন্ন সমস্য সমাধানের দাবি জানায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের দাবিগুলো হলো-মেয়েদের হলে রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ গেট খোলা রাখা, ভর্তি ফিসহ সকল ফি কমানো, ক্যাম্পসকে বহিরাগত মুক্ত করা, ক্যাম্পসকে সম্পুর্ণ মাদকমুক্ত করা, হলের ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধি করা, ইন্টারনেটের গতি বাড়ানো, চিকিৎসা কেন্দ্রের চিকিৎসার মান বৃদ্ধি, লোডশেডিং কমানো, বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার মান বৃদ্ধি ও সকল হলে সুপেয় পানির ব্যাবস্থা করা।

এসময় উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত প্রক্টর আনিছুর রহমান ও বিভিন্ন হলের প্রভোস্ট।

মুনজুরুল/এমবি