গবেষণার ক্ষেত্রে প্রযুক্তি অগ্রগণ্য ভূমিকা পালন করে। ডিএনএ প্রযুক্তিগত গবেষণার জন্য বায়োইনফরমেটিক্স এবং তত্ত্বীয় গবেষার জন্য অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। তারাই অংশ হিসেবে বিজ্ঞান গবেষণার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।
বিশ্বকে টিকিয়ে রাখতে প্রযুক্তিগত গবেষণার বিকল্প নেই। রবিবার বেলা ১২টার দিকে কনফারেন্স রুমে রাজশাহী বিশ্ববিদ্যালয় বায়োইনফরমেটিক্স রিসার্চ গ্রুপ এবং সায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্ব ডিএনএ দিবসের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান এ কথা বলেন।
এমনকি তিনি ডিএনএ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানান। চেয়ার হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন রাবি বায়োইনফরমেটিক্স রিসার্চ গ্রুপ এর আহ্বায়ক প্রফেসর ড.নূরুল হক মোল্লা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, এবং কো-চেয়ার হিসেবেউপস্থিতি ছিলেন সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জহুরুল ইসলাম মুন।
সেমিনারের বক্তা হিসেবে ডিএনএ সর্ম্পকে আলোচনা উপস্থান করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আবু রেজা তুহিন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন উপ-উপাচার্য। উদ্বোধন শেষে র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সেমিনারে মিলিত হয়।প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল বিশ্ব ডিএনএ দিবস।
২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর রেজাউল করিমসিদ্দিকীর হত্যাকাণ্ডের কারণে ২৫ এপ্রিল দিনটি উদযাপিত নাহয়ে ১২ জুন দিবসটি পালিত হয়।
এআই





