রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাব কার্যালয়ে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিশবিদ্যালয় প্রেসক্লাব সভাপতি বুলবুল আহমাদ ফাহিম’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাসলিমুল আলম তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন মাতিন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার, মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী ব্যুরো গোলাম রাব্বানী প্রমুখ।

নবীনদের উদ্দেশ্য বক্তরা বলেন, সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্রের প্রয়োজনে গঠনমূলক সমলোচনার মাধ্যেমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তাই নবীন সাংবাদিকদের মন-মগজে দেশপ্রেম জাগ্রত করে কাজ করার আহবান জানান বক্তরা।

এসএইচ