ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা- ২০১৪, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
সোমবার পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রথম ও দ্বিতীয় পর্বের এই পরীক্ষা সারাদেশে একযোগে ১৩০টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খাতা ও প্রবেশপত্র কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। আগামী দুই দিনের মধ্যে প্রশ্নও পৌঁছানো হবে।
পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়েল ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
এমকে





