সারা বিশ্বের ৩৫ টি দেশের ৯৫ টি ক্লাবের অংশগ্রহণে রোটারি ও রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদের উদ্যোগে বাংলাদেশে পালিত হয়েছে ইউনিভার্সেল চিলড্রেনস ডে-২০১৮।

"চিলড্রেন ফর বেটার ওয়ার্ল্ড" স্লোগানকে সামনে রেখে শুক্রবার চট্টগ্রামের ফৌজদার চিস্তিয়া হাফেজিয়া এতিমখানায় বিভিন্ন কার্যক্রমের মধ্যদিয়ে দিবসটি হয়েছে।

উক্ত দিনটি উদযাপন উপলক্ষে সারাদিনব্যাপী কার্যক্রম গ্রহণ করা হয়। সকালবেলা সকাল ৯:৩০ মিনিটে কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।

তারপর একে একে এতিমখানার বাচ্চাদের জন্য কুইজ প্রতিযোগিতা, হামদ নাথ, গজল ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরবেলা খাবারের পর আবার বাচ্চাদের সাথে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারেক্ট প্রেসিডেন্ট মিশকাত সাফা, প্রোগ্রাম চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান আসিফ, সাবেক রোটারেক্ট প্রেসিডেন্ট মহসীন চৌধুরী, ডিস্ট্রিক ট্রেজারার এম. এ. আহাদসহ অন্যান্য রোটারেক্টবৃন্দ।

এসএম