যাত্রা শুরু হল পিউ ফাউন্ডেশন পরিচালিত রাবা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার।
শুক্রবার দুপুরে সবক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষাবিদ মাওলানা কামাল উদ্দিন জাফরী।
প্রধান অথিতির বক্তব্যে জাফরী বলেন, শুধু শিক্ষা নয় বরং নৈতিক শিক্ষাই জাতির মেরুদণ্ড। ভবিষ্যতে রাবা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা নৈতিক শিক্ষা প্রদানের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশ বরেণ্য শিক্ষবিদসহ পিউ ফাউন্ডেশনের পরিচালক মো: তৈবুর রহমান, ভাইস চেয়ারম্যান মো: নিজামুল হক নাঈম।
জেআই





