৩ মার্চ থেকে শুরু হওয়া ২০১২ সালের ডিগ্রি (পাস) এবং সার্টিফিকেট কোর্স পরীক্ষার সংশোধিত সময়সূচি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি মাসের ২ তারিখ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ডিগ্রি (পাস) পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষার সময় সূচি গত ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
পরীক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী সময়ে ৫, ৬, ৮ এবং ৯ মার্চ তারিখের পরীক্ষার সময়সূচির আংশিক সংশোধন করে ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে সংশোধিত সময় সূচি প্রকাশ করা হয়। এ বিষয়ে কোনো প্রকার বিভ্রান্তির অবকাশ নেই। ৫ ফেব্রুয়ারি প্রকাশিত সংশোধিত সময় সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা,  ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর