ঢাকা জেলা ষ্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত দি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ২০১৪ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মেধাবীদের মূল্যায়নের অনুরোধ জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের নভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য, অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, ওয়াই ডাব্লিউ সিএ গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনজু বাড়ৈ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সাধারণ সম্পাদক আবদুস সালাম মৃধা, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ বারিধারা শাখার প্রধান শিক্ষিকা দেবশ্রী সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজমুল আহসান নাঈম।

একে