এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তের পর সেটা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ।
ফলাফলে দেখা গিয়েছে এবারে পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এ সময় জানানো হয়েছে, মোট পাস করেছে আট লাখ ৫৮ হাজার ১০১ জন।
অপরদিকে গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ ভাগ। পাসের হার কমেছে ২ দশমিক ২৭ ভাগ। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ৩৭ হাজার ৯৬৯ জন। কিন্তু এবার পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।
গত বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৩২টি। এবার সেই সংখ্যা ৪০০-তে নেমে এসেছে। অর্থাৎ শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানেরর সংখ্যা কমেছে ১৩২টি। অপরদিকে এ বছর ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যাটি ছিল ৭২টি।
যদিও দুপুর ১টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবেন। সারা দেশের দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ শিক্ষার্থী অংশ নেন।
গত ২ এপ্রিল শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলে ১৩ মে পর্যন্ত। আর ১৪ থেকে ২৩ মের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
যেভাবে মোবাইল ফোনে পাওয়া যাবে ফল
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা মোবাইল ফোনে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে মিলবে ফল।
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাবেন। পরের এসএমএসে তাঁরা ফল পেয়ে যাবেন।
কারিগরি শিক্ষা বোর্ড ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। পরের এসএমএসে ফল জেনে যাবেন শিক্ষার্থীরা।
জেড





