দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী ডিন প্রফেসর ড. নূরুন নাহার। তিনি আগামী দুই বছরের জন্য আইন ও শরিয়াহ অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।
গতকাল বেলা ১১টায় ড. আব্দুল করিমের সভাপতিত্বে এবং এ্যাসিস্টেন্ট প্রফেসর আরমিন সুলতানার সঞ্চালনায় অনুষদীয় সভা কক্ষে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠাণ অনুষ্ঠিত হয়। নূরুন নাহার,প্রফেসর ড. জহুরুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠাণে বক্তারা নব নির্বাচিত ডিন সঠিকভাবে দার্য়িত্ব পালনের মাধম্যে অনুষদভূক্ত বিভাগেসূমহের সেশনজটহ্রাসসহ সাবেক ডিনের উন্নয়নমূলোক কার্যক্রমের ধারাবহিকতা রক্ষা করবে এবং জবাবদিহিতা মূলোক দায়িত্ব পালন করবে এই আশা ব্যক্ত করেন।
এবং তাকে সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তারা। বক্তব্য রাখেন, আইন বিভাগের সাবেক ডিন ড. আব্দুল করিম, ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. শাহজাহান মন্ডল, প্রফেসর ড. আক্রাম হোসেন মজুমদার, প্রফেসর ড. এয়াকুব আলী প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড. অলী উল্ল্যাহ, প্রফেসর ড. রেবা মন্ডল, প্রফেসর ড. হালিমা খাতুন, ড. হামিদা খাতুন, আনিছুর রহমান, আমজাদ হোসেন, আলতাফ হোসেন, নাসির উদ্দিন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত আরো অনেকেই বক্তব্য রাখেন।
নব নির্বাচিত ডিন প্রফেসর ড. নূরুন নাহার বলেন, “আমি সবার সহযোগিতা নিয়ে অনুষদভূক্ত বিভাগসমূহের জন্য কাজ করতে চাই।”
এআই





