পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি শেষে শনিবার খুলছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

দীর্ঘ ২২ দিন ছুটি শেষে শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ বলেন, সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম আগামী শনিবার এবং একাডেমিক কার্যক্রম রেববার থেকে চালু হবে। এ ছাড়াও সকল বিভাগের ক্লাস-পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ানুযায়ী যথারীতি চলবে।

কেএইচ