আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার জোনাল-১ এর ফাইনালে ৬ উইকেটে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

আজ শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করে।

রনি ২৫রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করেন। জবাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৮.৩ ওভারে ৪ উইকেটে ১২৯ রান করে ম্যাচ জিতে নেয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে জসিম সর্বাধিক  ৪২ রান করেন।

এসটি