বুধবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি জনসাধারণের নজরে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাশের গায়ে ছিল সবুজ রঙের টিশার্ট এবং সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে মরদেহটি নিচে নামিয়ে আনেন।
একজন রিকশাচালক বলেন, আমরা ভোরে লাশটি দেখতে পাই। তবে অবস্থা দেখে মনে হচ্ছে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। এটাকে আত্মহত্যা বলে মনে হয় না।
এসএম





