“বসন্ত জাগ্রত দ্বারে” এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব ১৪২২ উদ্যাপিত হয়েছে।

বসন্ত উৎসব উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমানকে সাথে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপর বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন আম বাগানের “বাংলা মঞ্চে” আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। শুরুতেই বাংলা বিভাগের শিক্ষক ড. বাকী বিল্লাহ বিকুল রচিত “হলুদ বসন্ত” ও “মায়াবী উঠোন” নামক বই দু’টির মোড়ক উন্মোচন করা হয়।

বইয়ের মোড়ক উন্মোচন শেষে বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাসের সভাপতিত্বে ও প্রভাষক রওশন আরা সেতু’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক বৃন্দ।

সভায় বক্তারা বলেন, প্রতিমুহুর্তে ভালো কাজ সম্পাদনের মাধ্যমে আমরা যেন বিশ্ববিদ্যালয়, পরিবার এবং সমাজের জন্য অবদান রেখে যেতে পারি, আলোচনাসভা শেষে আবৃতি, নৃত্য, সঙ্গীত, ও ‘খ্যাতির বিড়ম্বনা’ নামক নাটক মঞ্চস্থ হয়।

এসএইচ