শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শুক্রবারে ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

জানা যায়, সোমবার বেলা ১১টায় ইবি শিক্ষক সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সভাপতিদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এছাড়াও কোন বিভাগ দুপুর ২টার পরে ক্লাস-পরীক্ষা নিতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশানস পরিবহণ এবং অন্যান্য সুবিধা দিবে বলে জানা যায়।

উল্লেখ্য, দাবি আদায়ের আন্দোলনে গত ১১ থেকে ১৭ জানুয়ারী কর্মবিরতি পালন করেছে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এসএইচ