চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে হাতবোমা, পেট্রল বোমা, গান পাউডার, বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক যুবককে আটক করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে অংশ নেয় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা ও গোয়েন্দা পুলিশের দেড় শতাধিক সদস্য।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মুহিউদ্দিন সেলিম জানান, অভিযান চলাকালে চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হল থেকে ৭টি হাতবোমা, ৮টি পেট্রল বোমা, ৫ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করা হয়।

তিনি জানান, এছাড়া শেরে বাংলা হলের ডাইনিং থেকে ৫টি রামদা, ১০টি রড ও বেশ কিছু দা-ছুরি উদ্ধার করা হয়েছে।

জেআই