কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী পরিবহনকারী বাসে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে রাস্তায় আগুন ধরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে মহাসড়কের নন্দনপুর বিশ্বরোডে অবস্থান নেন শত শত শিক্ষার্থী।

এতে মহাসড়কের উভয় পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, সড়ক অবরোধের পরপরই ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশের একটি দল।

ওএফ