ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘এ’ইউনিটের ফল প্রকাশ করেছে ভর্তি পরীক্ষা কমিটি।

লিখিত ও এমসিকিউ মিলে এবারের পরীক্ষায় পাশের হার ৩১.৪৫ শতাংশ। আজ বেলা ১১ টায় ভিসি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

সূত্র মতে, গত ৪ নভেম্বর এ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। এতে ১ হাজার ৯৯৬ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৭০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ২৪০টি আসনের বিপরীতে এবর মোট উত্তীর্ণ হয়েছে ৫৩৭ জন।

মঙ্গলবার বেলা ১১টায় ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. আ. ফ. ম আকবর হোসাইন ভিসির কাছে ফল হস্তান্তর করেন।

এসময় ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি ড. শাহিনুর রহমান, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. মো: লোকমান হোসেন, ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, ড. মো: ময়নুল হক, ড. মুহাম্মদ আশফুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

ফল প্রাকাশ ও এসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।

সাইফুল্লাহ হিমেল/এসএম