জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিটে সর্বোচ্চ ৭৯০টি (বিজ্ঞান- ৭৪৫টি, অন্যান্য-৪৫টি) আসনের বিপরীতে ১৬ হাজার ৯০০ জন (বিজ্ঞান- ১৬,৪৫৬ জন, অন্যান্য- ৪৪৪ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬১ হাজার ৪৫৯ পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছিল। বিস্তারিত ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট-এ www.jnu.ac.bd পাওয়া যাচ্ছে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই