তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রুপান্তর করার দাবিতে শিক্ষার্থীদের করা  মানব বন্ধনে বাধা দিয়েছে ছাত্র লীগ।
আজ সকাল ৯টা থেকে শান্তিপূর্ণভাবে মানব বন্ধন করে শিক্ষার্থীরা। এক পর্যায় কলেজ অভ্যন্তরে ছাত্রলীগের নেতা  কর্মীরা প্রবেশ করে বাধা প্রদান করে।
সাধারণ শিক্ষার্থীরা ধারণা করেন, বিশ্ববিদ্যালয় রুপান্তর করার দাবিতে আন্দোলনের নের্তৃত্ব দানকারীদের ক্যাম্পাসের বিজ্ঞান ভবনে আটকে রেখেছে ছাত্রলীগের নেতারা। কলেজের মেইন ফটক বন্ধ করে দেয়াতে সাধারণ শিক্ষার্থীরা প্রবেশ করতে পারছেনা বলেও দাবি করে তারা।
তারা আরো বলেন, ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের বের করে দেয়া হয়েছে।
উল্লেখ্য, ঢাকা কলেজ ও ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ইতিমধ্যে আন্দোলন চলছে। 
[b]ঢাকা,১০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]