প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দশ জন মেধাবী শিক্ষার্থী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিটি অনুষদের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের এ পদক দেওয়া হয়ে থাকে।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, পাঁচটি অনুষদের ২০১৫ সালের পাঁচ জন শিক্ষার্থী এবং ২০১৬ সালের পাঁচ জন শিক্ষার্থীকে এ পদকের জন্য বাছাই করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
২০১৫ সালের স্বর্ণপদকের জন্য আল-কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগের মাহমুদুর রহমান, রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের মোঃ হাফিজুল ইসলাম, হিসাব ও তথ্য প্রযুক্তি বিভাগের শিমুল রায়, আইন বিভাগের মোছাঃ রজবা খানম, পরিসংখ্যান বিভাগের সুমন বিশ্বাস। এরা সবাই ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল।
২০১৬ সালের স্বর্ণপদকের জন্য আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আতিকুর রহমান, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের মিঠুন বৈরাগী, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোঃ সাইদ আহমেদ, আইন বিভাগের সোহরাব হোসেন, গণিত বিভাগের মো: আব্দুল আলিম।
ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘স্বর্ণপদক একজন শিক্ষার্থীর অন্যতম অর্জন। স্বর্ণপদক প্রাপ্তদের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শুভেচ্ছা।
এমএ





