পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজের শিক্ষকদের বেতন বৈষম্য এবং সমস্যা অতি দ্রুতই নিরসন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (১০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ইতোপূর্বে বেতন বৈষম্য দূর করা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
গত বছর ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পর পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজের শিক্ষকরা আন্দোলন করে আসছেন। সেই সাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নানা কর্মসূচি পালন করে আসছেন।
এমআইএস।





