পা ধরেও শেষ রক্ষা হল না। ছাত্রলীগের নেতাকর্মীদের রগ কাটার হুমকির মুখে রাজধানীর ইডেন কলেজের এক ছাত্রীকে আবাসিক হল ছাড়তে হয়েছে। ছাত্রীর পরিবারও চায় না সে আর হলে থাকুক। ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তারের বিরুদ্ধে ওই ছাত্রীর ওপর নির্যাতন চালানো এবং হুমকি প্রদাণের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও নির্যাতনের শিকার ওই ইডেন ছাত্রীর নাম লিজা। তিনি বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,জেবুন্নেছা হলের ২০৫ নাম্বার রুমে নির্যাতনের শিকার মেয়েটি থাকত। সেই রুমে এক শিক্ষার্থী ছাড়া আর কাউকে দেখা যায়নি। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়ে বলেন ঘটনাটি সত্য। তবে পলিটিক্যাল প্রেসারের কারণে আমরা তা চেপে আছি। তিনি এ বিষয়ে আর কথা বাড়াতে চাননি।
বিষয়টি সম্পর্কে হল সুপার আকলিমা আক্তারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে বলেন। এদিকে প্রিন্সিপালের সহকারী জানান তিনি ব্যস্ত আছেন কথা বলা যাবে না। তাই কলেজ প্রিন্সিপালের কোন বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
জানা যায়,শনিবার রাত সাড়ে ৮টায় জেবুন্নেছা হলের সামনে খাবার পানি নিতে যান ২০৫ নম্বর কক্ষের লিজা আক্তার। সবাই লাইনে দাঁড়িয়ে পানি নিলেও নিয়ম ভেঙে সবার আগে পানি নিতে চান একই হলের ৪১৫ নম্বর কক্ষের এক ছাত্রী। এতে বাধা দিলে লিজার সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যান ওই ছাত্রী। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা নার্গিসের নেতৃত্বে লিজাকে এসে ব্যাপক মারধর করে।
বিষয়টি সহকারী হল সুপার আকলিমা খাতুন জানতে পেরে লিজাকে ছাত্রলীগ নেত্রীর পা ধরে মাপ চাইতে বলেন। জানের ভয়ে লিজা রাজি হন। কিন্তু তাতেও সন্তুষ্ট হননি ছাত্রলীগ নেতা-কর্মীরা। পরে রোববার বিকালের মধ্যে তাকে হল ছাড়ার নির্দেশ দেয় ছাত্রলীগ। তা না হলে তার হাত-পায়ের রগ কেটে দেয়ার হুমকি দেন নার্গিস।
ছাত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার করে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তার বলেন,ওই ছাত্রীকে হল ছাড়ার কোন নির্দেশ আমি দেইনি। জুনিয়র এক মেয়ে ওই ছাত্রীকে অপমান করায় আমি মীমাংসা করতে গিয়ে অভিযুক্ত হয়েছি।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিপা বিষয়টি সম্পর্কে জানেন না বলে দাবি করেন।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
হল ছাড়তে হলো ইডেনের সেই ছাত্রীকে
ছেপা ধরেও শেষ রক্ষা হল না। ছাত্রলীগের নেতাকর্মীদের রগ কাটার হুমকির মুখে রাজধানীর ইডেন কলেজের এক ছাত্রীকে আবাসিক হল ছাড়তে হয়েছে। ছাত্রীর পরিবারও চায় না সে আর হলে থাকুক। ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক





