দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন উপাচার্যদের (ভিসি) সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ।

শনিবার (১৭ অক্টোবর) পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সংগঠনের সভাপতি ও চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে ভার্চ্যুয়াল ওই সভায় বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বলেন, বৈঠকে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমবি