আগামীকাল শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । সকাল সাড়ে ৯ টায় 'অ ইউনিটের' এবং বিকাল ৩ টায় 'ই ইউনিটের' ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসসহ সিলেট নগরীর ২১ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.sust.edu/admission) ভিজিট করে পরীক্ষার আসন বিন্যাস জানতে পারবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএস করে ও আসন বিন্যাস জানতে পারবে। এই জন্য শিক্ষার্থীদের যে কোন মোবাইল অপারেটর থেকে (SUSTSEATAdmission Roll) লিখে ২৩২৩ নম্বরে এসএমএস করতে হবে।
এ বছর ভর্তি পরীক্ষায় ২টি ইউনিটে ১৪০০ আসনের বিপরীতে ৪৯৪৪২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ফলে প্রতিটি আসনের জন্য লড়াই করবে প্রায় ৩৫ জন শিক্ষার্থী।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২১ মার্চ
আগামীকাল শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । সকাল সাড়ে ৯ টায় 'অ ইউনিটের' এবং বিকাল ৩ টায় 'ই ইউনিটের' ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে





