এবার এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে শীর্ষে স্থান করে নিয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় স্থানে আছে রাজউক স্কুল এন্ড কলেজ, তৃতীয় স্থানে মতিঝিল আইডিআল স্কুল এন্ড কলেজ এবং গত বছর দ্বিতীয় স্থানে থাকা ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ এবার রয়েছে চতুর্থ স্থানে।

শনিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

ঢাকা শিক্ষা বোর্ডে চতুর্থ স্থান অধিকার করা ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী সংখ্যা ছিলো ১৫০৩ জন।

দু'জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করায় ১৫০১জন পরীক্ষার্থীর মধ্যে মোট পাশ করেছে ১৫০১জন। অর্থাৎ পাশের হার ১০০%।

এই শিক্ষা প্রতিষ্ঠানে এবার বিজ্ঞান, ব্যবসায়ী এবং মানবিক বিভাগ থেকে যথাক্রমে ১২৭৬জন, ২০৭জন এবং ২০জন পরীক্ষার্থী উত্তির্ণ হয়েছে। মোট জিপিএ-৫ পেয়েছে ১২৯০জন শিক্ষার্থী।

সার্বিক ফলাফলের বিষয়ে ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোছা. সুফিয়া খাতুনের সাথে কথা বললে তিনি টাইমনিউজবিডিকে বলেন, আমদের প্রতিষ্ঠান গতবার ঢাকা শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থানে ছিলো, সে তুলনায় এবারের ফলাফলে আমি একটু বিচলিত। আরো ভালো হওয়া উচিৎ ছিলো।

তবে এই খারাপ ফলাফলের কারণ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে মানবিক শাখা না থাকাকে দায়ী করে বলেন, রাজধানীর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে মানবিক শাখা নেই। যার ফলে তারা ভালো ফলাফল করতে পারে কারণ মানবিক শাখায় তুলনামূলক প্রত্যাশিত ফলাফল আশা করা যায়না।

এমআর/এসএইচ